হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, কয়েক লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী গ্রামে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া একই রাতে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে।

বড় মনোহরদী গ্রামের ডাকাতি হওয়া বাড়ির মালিক শাহাদাত হোসেন জানান, ডাকাতরা তার পাকা ভবনের কেচিগেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ২১ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, একটি দামি মোবাইল

ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

অপরদিকে একই রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের আসমত ফকিরের বাড়িতে প্রবেশ করে একদল ডাকাত একই কায়দায় পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে নেয়।

এদিকে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্তরা জানান, তাদের কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এই এলাকায় ডাকাতরা দুর্দমনীয় হয়ে উঠছে। তাদের প্রতিহত করার কেউ নেই।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল