হোম > সারা দেশ > ঢাকা

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ সেই নারী

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত সেলিনা গৃহবধূ বেগম (৪৭) মৃত্যুর সঙ্গে কয়েক দিন পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিনা বেগম আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার বাসিন্দা ও রফিকুল ইসলামের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। তার চিৎকারে স্বামী দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

আড়াই হাজার ওসি আলাউদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবার কাছে হস্তান্তর জন্য বলা হয়েছে।

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু