হোম > সারা দেশ > ঢাকা

রাতের ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় একটি অজ্ঞাত বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। রবিউল ইসলাম রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে মুকসুদপুরে ফিরছিলেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে রবিউল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল