হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় ছদ্মবেশে দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

কৃষকের ছদ্মবেশ ধরে দুই আসামিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার মৃত দাউদ মস্তানের ছেলে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কাওসার শেখ। অপর আসামি চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত হাশেম মাতুব্বরের ছেলে খবির মাতুব্বর।

পুলিশ সূত্রে জানা গেছে, চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের খবির মাতুব্বর পেশায় একজন নসিমন চালক। ২০২৫ সালের মাগুরা থানায় তার বিরুদ্ধে একটা মামলা হয়। এ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে পলাতক ছিলেন।

ভাঙ্গা পৌর এলাকার পশ্চিম হাসামদিয়ার মাদক কারবারি এবং হাইওয়ে সড়কের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য কাওসার শেখ ভাঙ্গা থানার নিয়মিত মামলায় পলাতক আসামি। পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে মাঠে কাজ করলেও অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেপ্তার করতে পারছিল না।

অবশেষে ছদ্মবেশ ধারণ করে ভাঙ্গা থানার এসআই আতাউর রহমান ও এএসআই আজিজুল বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে, থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ