হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি: আমার দেশ

জাতীয় সম্পদ রক্ষায় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নরসিংদী জেলা প্রশাসন।

নরসিংদী সদর উপজেলার হেমেন্দ্র সাহার মোড় ও চৌয়ালা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানকালে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় দুটি মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিচ্ছিন্ন করা হয় সব অবৈধ গ্যাস সংযোগ।

মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি দলের সহযোগিতায় এবং নরসিংদী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিলেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করেন। একই সঙ্গে অবৈধ সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের অবৈধ গ্যাস সংযোগের ক্ষতিকর দিক, জাতীয় সম্পদের অপচয় এবং আইনি পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্যাস চুরি শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই নয়, বরং এটি জননিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে।

অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। তিনি বলেন, জাতীয় সম্পদের অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন অমান্য করে গ্যাস চুরি বা অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ

সাভারে মিছিলের সময় আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ

গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভ্যান ভাড়া নিয়ে সারা দিন ঘুরিয়ে রাতে হাতুড়ির আঘাত

লৌহজংয়ে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের