হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে সাব রেজিস্টার অফিসের পাশে অজ্ঞাত যুবতীর লাশ

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢালে পরে ছিল আনুমানিক ২৫ বছরের অজ্ঞাত যুবতীর লাশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।

উপস্থিত স্থানীয় দোকানদাররা জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অসংলগ্ন কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে।

সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহৃ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।

ঘটনাস্থল থেকে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল