হোম > সারা দেশ > ঢাকা

জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৪০)। তিনি একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, গভীর রাতে রেহাই পলাশতলা গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিনের বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রিপন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রিপন (৪০) একই গ্রামের বুরহান উদ্দিনের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক