হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ বছরের শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে। এ সময় পাম্প সংলগ্ন এম হোসেন স্পিনিং মিলের ফায়ার অফিসার সামসাদসহ চার সদস্যের কর্মীরা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের রূপসী থেকে নরসিংদীর সাহেপতাব যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে

প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিএনজি ডেলিভারি নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে ভিতরে থাকা শিশু জিহানের মৃত্যু হয়।

এমএস

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী