হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে নছিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আলী আকবর (৬৫)নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবার উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী আকবর মাছের ব্যবসা করতেন। ভোরে মাছ আনার জন্য তিনি দুই ছেলেকে সাথে নিয়ে একটি নছিমন দিয়ে ভুলতার উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ আসার পর গহরদী এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে পড়ে যায়। এতে আলী আকবর গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এই সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে কোনো আঘাত ছিল না। চাপা পড়ে তিনি মারা যান। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’