হোম > সারা দেশ > ঢাকা

টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন

মাদারীপুর-১ বিএনপি প্রার্থী নাদিরা আক্তার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

ভোটের বাকি আর মাত্র কয়েকটি দিন। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণার কাজে। প্রচারের শেষ দিনে মাদারীপুর-১ শিবচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘আমার রাজনৈতিক তৎপরতা- কর্মকান্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে।’ আপনাদের কাছে টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে তাকে বেঁধে রাখবেন। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না।’

সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার এসব কথা বলেন।

এদিন বিকেল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার আরো বলেন, ‘আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহাড়া দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আপনাদের কাছে যায় তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিতো। দল আমাকে নমিনেশন দিয়েছে। ১২ তারিখ জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।’

এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া, শিবচর উপজেলা সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহব্বায়ক আবুল কালাম মল্লিক,  সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিচা ও পাটুরিয়া ঘাটে প্রকট যানজট

নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ভোট দিতে গাজীপুর থেকে পোশাককর্মীরা বাড়ির পথে

আ.লীগ চেয়ারম্যানের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থীর বিশাল শোডাউন

শামা ওবায়েদের নির্বাচনি সভা জনসমুদ্রে পরিণত

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু

মানিকগঞ্জ ঢাকার এতো কাছে থেকেও উন্নয়ন নাই

শহীদ মিনারে জামায়াতে প্রার্থীর ২৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা