হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজিরটেক গ্রামে আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগনী ইউসুফের মেয়ে ইসরাত (১২)। নিহতরা ঢাকার একটি কওমী মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন সে তাকে উদ্ধার করে। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে প্রচেষ্টা চালানো শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ইসরাতের লাশ উদ্ধার করেন।

জানা যায়, তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়িতে আসছিলেন। তারা ঢাকা থাকতো। অনাকাঙ্ক্ষিত এই দূর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবার কাছে দেওয়া হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল