হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানার পুলিশ। রোববার আনুমানিক রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়ান্ড কওমি মাদ্রাসার সামনে মানিক শেখ (৫০) নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে রাখা একটি টুলের ওপর দুটি সন্দেহজনক প্যাকেট দেখতে পান তিনি। এশার নামাজ আদায় শেষে দোকানে ফিরে প্যাকেট দুটি চোখে পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে বোয়ালমারী থানায় খবর দেন।

সংবাদ পেয়ে বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশীদ ঘটনাস্থলে পৌঁছে জব্দ তালিকার মাধ্যমে প্যাকেট দুটি উদ্ধার করেন। পরে প্যাকেট খুলে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত ‘7.62×39 mm Ball Ammo’ লেখা দুটি প্যাকেটের ভেতরে মোট ৪০ রাউন্ড গুলি রয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন