হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলারডুবির ২৪ ঘণ্টা পর শুক্রবার বিকালে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও বৈদ্যের বাজার নৌ-পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে মেঘনা নদীর মাঝ নদীতে সিমেন্টসহ ট্রলাটি ডুবে গেলে ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকালে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে রনি সরদার ও শুভ বরিশালে যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে তারা ঘুমিয়ে পড়ে। পরে ট্রলারটি তলা ফেটে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় ওই দিন উদ্ধারকাজ বন্ধ করা হয়। শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করে বিকালে ৪টার দিকে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে রনি সরদার (৩৫) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ (২০)।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, ট্রলারের তলা ফেটে পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় লাশ উদ্ধারে সময় লেগেছে।

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্টভর্তি ট্রলারটি মাঝ নদীতে তলা ফেটে তলিয়ে যায়। ট্রলারে থাকা নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল