হোম > সারা দেশ > ঢাকা

মাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে ছেলে

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ আত্মসাৎ করার লোভে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুণা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। রাত আনুমানিক একটার দিকে শিশুবাচ্চা কান্নাকাটি শুরু করলে সবার ঘুম ভেঙে যায়। তখন সবাই দেখেন করুণা রানী গলা কাটা অবস্থান পড়ে আছেন।

ছোট ভাই রথীন্দ ভদ্রের ধারণা, তার বড় ভাই রবি ভদ্র ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে ঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দিয়েছে। এতে ঘটনাস্থলেই করুণা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যায়। নিহত করুণা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

এলাকাবাসী জানান, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর