হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল: বিএনপি নেত্রী হেলেন

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল এবং এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

গতকাল শনিবার বিকেলে মাদারীপুরের রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠে আয়োজিত মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গাড়ি নষ্ট হলে মেরামত করা যায় কিন্তু নষ্ট মানুষকে কখনো মেরামত করা যায় না। ঠিক একইভাবে নষ্ট দলকে কখনো ভালো করা যায় না।’

হেলেন জেরিন খান বলেন, এদেশে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। এই নারী-পুরুষদের সমানভাবে এগিয়ে নিয়ে যেতে না পারলে এ দেশকে কখনো উন্নত করা যাবে না। সেজন্য নারীদের স্বাবলম্বী করতে ও প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর একটি দল নারীদেরকে অন্ধকার যুগে ‘আইয়েমে জাহিলিয়াত’-এর যুগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি করছেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাই জাহিলিয়াত যুগে ফিরে যেতে না চাইলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব ও মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ