হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের এ যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে জাটকা নিধন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল