হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরুল আমীন ওরফে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ জুলাই সকাল ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর ফিরেননি পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে মিজান শেখ। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। এরপর তার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে ১ আগস্ট শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করেন।

থানা পুলিশ ভিকটিমের মোবাইল নাম্বারে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন ওরফে শামীম নামে একজনকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামীম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। শামীমের তথ্যমতে মিজানের লাশ শিবচর থানাধীন বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় উত্তোলন করা হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন জানান, 'নিখোঁজের পর থেকেই আমরা অভিযানে পরিচালনা করি বেশ কয়েকটি স্থানে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত নুরুল আমিনকে গ্রেপ্তার করি। তার দেয়া তথ্যে নিখোঁজ ব্যক্তির লাশ মাটিচাপা অবস্থায় উদ্ধার করি। মূলত ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা