হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১০/১১/২৫) রাত ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আ খ ম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক জামান মাষ্টার, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ফুকুরহাটি ইউনিয়ন ৬ নম্বর ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা ছাত্র লীগের শ্রম বিষয়ক সম্পাদক মফিজুল রহমান।

থানা সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও মফিজুল রহমানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান হাবিব এবং বাকি দু’জনকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট ২৪ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলে চলাকালে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও আগুনের মামলায় অন্যান্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানা অফিসার ইন চার্জ এ আর এম আল মামুন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার কর্মসূচি পালন, সাধারণ জনমনে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল