হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম (২৫), নিরাপত্তা কর্মী আব্দুল হান্নান (৫২) এবং কবির হোসেন (৪৫)। দগ্ধ তিনজনের অবস্থাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নেওয়া হয়।

শিল্পাঞ্চল পুলিশ জানায়, ‘মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানা’র গ্যাস কন্ট্রোল রুমে হঠাৎই বিকট শব্দে রাইজার বিস্ফোরণ হয়। এতে প্রতিষ্ঠানের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় দগ্ধ হন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলামসহ দুই নিরাপত্তা কর্মী। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল