নারায়ণগঞ্জের বন্দরের শিশু আরাফাত হত্যা মামলায় রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রিপন মিয়া মদনপুর ইউনিয়নের লাউসার গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, বন্দরের শিশু হত্যা মামলায় রিপন নামের একজনকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এসময় মামলায় অপর এক আসামিকে খালাসের আদেশ দেন আদালত।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন না। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রিপন বর্তমানে পলাতক অবস্থায় আছেন।
উল্লেখ্য ২০২০ সালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে দ্বন্দের জেরে শিশু আরাফাতকে হত্যা করা হয়। এঘটনায় পরবর্তীতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।