হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে বিএনপি ও শ্রমিকদল নেতা আটক

যৌথবাহিনীর অভিযানে মদ ও টাকা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি : আমার দেশ

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, বিপুল পরিমাণ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার টেংরা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার টেংরা এলাকার মুলাইদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ জহিরুল ইসলাম পায়েল (৩৮)। তিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর এলাকা মাওনা ৮ নম্বর ওয়ার্ডের জয়নালের ছেলে মোহাম্মদ রিয়েল হোসেন। তিনি শ্রমিকদল নেতা ও পেশায় ব্যবসায়ী। একই উপজেলার মাওনা বাজারের চকপাড়া এলাকার আব্দুল রুবেলের ছেলে মোহাম্মদ রুবেল। তিনি পেশায় গাড়িচালক।

অভিযানকালে তাদের কাছ থেকে বিদেশী মদ ২ বোতল, নগদ পাঁচ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।

যৌথবাহিনী জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবৈধ কার্যক্রম দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদের সরকারি নম্বরে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার

শিবপুরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

গাজীপু‌রে ট্রা‌ক মি‌নিবা‌স সংঘর্ষে নিহত ২ আহত ৫