হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৬

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (২৬) আহত হন। পরদিন শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

এ ঘটনায় আহত রাসেলের পরিবার বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) সফর আলীর নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানার খলিসাখালী গ্রাম থেকে ৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বর্ষাপাড়া গ্রামের কলম বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), কাউসার বিশ্বাসের ছেলে শ্রাবণ বিশ্বাস (১৯), মোজাহের বিশ্বাসের ছেলে পান্না বিশ্বাস (৪৮) এবং পান্না বিশ্বাসের ছেলে রুমান বিশ্বাস (১৮)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এটি একটি আলোচিত ঘটনা। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন