হোম > সারা দেশ > ঢাকা

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মোহাম্মদ দেলোয়ার (৩৫) ও মো. রানা (২১)।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভবনের মালিক শাহাবুদ্দিন বেপারী জানান, নির্মাণ কাজের জন্য তিনি মোহাম্মদ ফারুক নামে এক ঠিকাদারকে দায়িত্ব দেন। তার অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। শুক্রবার দুপুরে পানির ট্যাংকি পরিষ্কার করতে প্রথমে দেলোয়ার ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে রানা নিচে নামেন। এরপর সেখান থেকে চিৎকারের শব্দ শোনা যায়।

এ সময় বাড়ির মালিকের দুই ছেলে নিচে নামতে চাইলে স্থানীয়রা তাদের বাঁধা দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই শ্রমিককে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “খানপুর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ