হোম > সারা দেশ > ঢাকা

পাগলা মসজিদের দানের গরু কিনে মূল্য পরিশোধ করেননি, অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের গরু নিলামে কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা মো. জীবন মিয়ার(২৮) বিরুদ্ধে।

জীবন মিয়া শহরের হারুয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

পাগলা মসজিদ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি উন্মুক্ত নিলামে ৫৫ হাজার টাকায় একটি দানের গরু কিনেন জীবন মিয়া। নিলামের নিয়ম অনুযায়ী তাৎক্ষণিক মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করেননি।

মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, নিলামের গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। তিনি টাকা পরিশোধ করেননি। টাকা চাইলে হুমকি-ধামকি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবন মিয়া নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করেন। তবে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানান, ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্তি করা হয়েছে।

নিলাম অনিয়মের সংবাদ করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকেলে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুসহ চার সাংবাদিককের ওপর জীবন মিয়ার নেতৃত্বে হামলা হয়।

আহত সাংবাদিকরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন । এ ঘটনায় সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৮ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, এ মামলায় জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা

টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন

নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার

মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনদুর্ভোগ

রোগের যন্ত্রণা, ক্ষুধার কষ্টে অসহনীয় জীবন