হোম > সারা দেশ > ঢাকা

শামীম ওসমানের বাড়িতে বুলডোজার দিয়ে খেলল জনতা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগও করা হয়। এ সময় সেখানে উল্লাস করেন স্থানীয় ছাত্র-জনতা। যেন প্রতাপশালী এই পরিবারের বাসভবনে বুলডোজার নিয়ে খেলা করেন তারা।

নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে শামীম ওসমান বেশ সমালোচিত। তিনি কথায় কথায় দম্ভ করে বলতেন ‘খেলা হবে’। এ স্লোগানের মাধ্যমে তিনি বিএনপি, জামায়াতসহ বিরোধী নেতাকর্মীদের ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। যদিও সবসময় বিরোধীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে কোনঠাসা করে রাখতেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় একটি বুলডোজার বায়তুল বায়তুল আমান ভবনের পূর্বপাশে গিয়ে অবস্থান নেয়। ৭টায় কয়েক যুবক ভবনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বুলডোজার প্র পূর্বপাশ থেকে ভাঙা শুরু হয়। ফটক ভেঙ্গে বুলডোজার ভেতরে ঢুকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় পুরো স্থাপনা। এর আগেই দ্বিতীয় তলার বারান্ডায় থাকা যুবকরা আগুন ধরিয়ে দেন।

ভাঙচুর করার সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উল্যাস করেন ছাত্র-জনতা। আর আশপাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন হাজার হাজার মানুষ।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন