হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বলে বিষয়টি আমার দেশ প্রতিনিধিকে নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশ জানিয়েছেন নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার