হোম > সারা দেশ > ঢাকা

বাস পুকুরে পড়ে চালক নিহত, আহত ১৫

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে বাসচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন যাত্রী। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক সিকদার (৪৩) পটুয়াখালীর দশমীর উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমিনুর ইসলাম মুঠোফোনে জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি বাস মুকসুদপুরের বরইতলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক বাসচালক রফিকুল শিকদারকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল