হোম > সারা দেশ > ঢাকা

ভোটার তালিকা দেখে কেন্দ্র ভাঙচুর, বিএনপি-জামায়াতের ৪ সমর্থকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের একটি ভোট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই পক্ষের চারজনকেই দুই বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, দুপুরের পরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর স্কুল ভোটকেন্দ্রে বিএনপির এবং জামায়াতে ইসলামীর চারজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভোটারদের তালিকা দেখে স্লিপ দেওয়ার কেন্দ্র ভাঙচুর করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতাহাতির ঘটনায় জড়িত চারজনকেই দুই বছর করে কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা থেকে মন্ত্রণালয়ের বিশেষ ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন কাপাসিয়ার চাঁদপুর ইন্ডিয়ান ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক, চাঁদপুর ২ নং ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, জামায়াতে ইসলামীর নেতা ইফতেখারুল আলম ও মেজবাউল ইসলাম।

এদিকে ভোট দেওয়ার পরিবেশ নির্বিঘ্ন করতে গাজীপুরের পাঁচটি আসনে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর অন্তত সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল