হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে রাহুল হত্যার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামের চাঞ্চল্যকর রাহুল আহমেদ খান হত্যাকাণ্ডের মূল হোতা রাজিব ওরফে রাজু (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সিংগাইর থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন বলে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ জে.ও.এম. তৌফিক আজম নিশ্চিত করেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জানা যায়, গত সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় হানিফের ডাঙ্গার পাশে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল আহমেদ খানকে (১৭) রাজুসহ তার ১৮-২০ জন সহযোগী মিলে নৃশংসভাবে হত্যা করে।

হত্যাকাণ্ডের দু’দিন পর নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাজুর বাবার বাড়ি উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এস আই রেজাউল করিম-২ জানান, ঘটনার মূল নায়ক রাজুসহ মামলার এজাহারভুক্ত ৪ জন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি