হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এ সময় সেখান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেমাবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত