হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শওকত হাসান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় স্থানীয় চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। নিহত শওকত হাসান টঙ্গী দত্তপাড়া ইসলামপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শওকত হাসান মোটরসাইকেলে (নং-ঢাকা মেট্রো ল-৪০-৮৪২১) ঢাকার দিকে যাচ্ছিলেন। শওকত হাসান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কের চেরাগ আলী কাদেরিয়া গেট এলাকায় পৌঁছলে ঢাকা থেকে গাজীপুরগামী গ্রিন ইউনিভার্সিটির একটি বাসের (নং-ঢাকা মেট্রো স-১১-০৬৯৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন