হোম > সারা দেশ > ঢাকা

মাছ বিক্রেতার স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ বিক্রেতা ও তার স্ত্রী-মেয়েদেরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মাছ বিক্রেতা মাসুদ বাঙ্গালীর স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

‎রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল (৬৫), রাসেল (৪০), শেখ জামাল (৫৫), উজ্জল (৪২), অপু (৪০) সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।

‎ভুক্তভোগীদের অভিযোগ, মাসুদ বাঙ্গালী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছ বিক্রি করেন। যুবদল নেতা তাকে ওই স্থানে মাছ বিক্রি করতে নিষেদ করে। এনিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা শহিদুল ও তার সহযোগীরা মাছ বিক্রেতাকে মারধর করে। তার স্ত্রী ও দুই মেয়ে বাধা দিলে তাদেরকেও মারধর এবং শ্লীলতাহানীর চেষ্টা করে।

মাছ বিক্রেতার স্ত্রী আসমা বলেন, ১০-১২ জন মিলে আমাদের মারধর করেছে। ১ লাখ ৩০ হাজার টাকার মাছ লুটপাট করেছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, মাছ বিক্রেতা ও তার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। মাছ বিক্রিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

এমই

মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনদুর্ভোগ

রোগের যন্ত্রণা, ক্ষুধার কষ্টে অসহনীয় জীবন

রাজনগরে আশুরার জারিগান ও লাঠিখেলা বিলুপ্তপ্রায়

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক

এমপি সালাহউদ্দিনের উদ্যোগে জাতীয় সংসদ পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা