হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে জলাবদ্ধতায় অবরুদ্ধ শতাধিক পরিবার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

টানা কয়েক দিনের বর্ষণে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাজারসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

রোববার উপজেলার পাচ্চর এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই বাড়িঘর ও আঙিনায় পানি জমে যায়। টানা বর্ষণে সেই পানি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ফলে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতায়াত করতে ইট, কাঠ কিংবা কংক্রিটের টুকরো ব্যবহার করতে হচ্ছে। অনেক পরিবারের রান্নাঘরেও পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। টয়লেট পানিতে তলিয়ে যাওয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুজন পাল জানান, চারপাশে বিভিন্ন সড়ক নির্মাণ করা হলেও কোথাও পর্যাপ্ত ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে হয়। দীর্ঘদিন পানিতে চলাচলের কারণে অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। কোথাও কোথাও প্রতিবেশীদের সঙ্গে জানালার মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে। সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়েও আমাদের উদ্বেগে রয়েছে।

পাচ্চর এলাকার স্থানীয় বাসিন্দা সহকারী শিক্ষক বাবু বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করব। পানি নিষ্কাশনের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

জেডএম

মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে টঙ্গিবাড়ীর মানুষ

১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১০৫ বার

পাকুন্দিয়ায় নৌকাডুবি, দুই দিন পর কৃষকের লাশ উদ্ধার

সাত দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

সাঁকোই ভরসা সোনারগাঁওয়ে ১০ গ্রামের মানুষের

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক