হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আমেরিকান নাগরিকের ওপর হামলা-হুমকির অভিযোগে জিডি

স্টাফ রিপোটার, গাজীপুর

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় এক আমেরিকান নাগরিকের ওপর হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার ভুক্তভোগী স্থানীয় এক বিএনপির নেতার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে বাসন থানার সাধারণ ডায়রি করেছেন।

ভিক্টিম আকরাম হোসেন বলেন, তিনি আমেরিকান পাসপোর্টধারী একজন নাগরিক। পারিবারিক প্রয়োজনে বর্তমানে তিনি বাংলাদেশে গ্রামের বাড়ি ভোগড়া অবস্থান করছেন। ভোগড়া এলাকায় তার আবাসন ভবন এবং কিছু দোকান রয়েছে। দোকানগুলো ভাড়া দেয়া।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে আমরা কয়েকজন মিলে বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা দিয়ে ট্রান্সফার কিনে গাজীপুর পল্লী বিদ্যুতের সংযোগ নেই। আকরাম হোসেন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে অন্য গ্রাহক আজহারুল ইসলাম ওরফে আজাদ, পিতা - স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন সাং- ভোগড়া, আমার দোকানের পাশে তাদের নবনির্মিত টিনশেড ভাড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় ওই ট্রান্সফার থেকে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে কিনা জানতে চাইলে বাসন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম আজাদ, ফাইজুল ইসলাম ও রোকন আমাকে অকথ্য ভাষায় আমার বাপ-মা তুলে গালিগালাজ শুরু করে।

এক পর্যায়ে এ ঘটনা আমার বড় ভাইকে জানাতে মোবাইল ফোনে কথা বলার সময় তারা আমার ওপর চড়াও হয় এবং আবারও গালিগালাজ শুরু করে এবং আমার ওপর হামলা করে। পরে পাশে থাকা আমার দোকানগুলো একে একে শাটার টেনে বন্ধ করে দিতে থাকে এবং বিদ্যুৎ সংযোগে বাধা দিলে খুন- জখমের হুমকি দিতে থাকে। পরে উপস্থিত লোকজন তাদের হাত থেকে ভিক্টিমকে রক্ষা করে। এসব ঘটনা এলাকাবাসী ভিডিও করে আমাকে সরবরাহ করেছে।

বাবা গিয়াস উদ্দিন বিএনপির নেতা বলে তার প্রভাব খাটিয়ে তার ছেলেরা নানা অপকর্ম করে থাকে। এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ করতে গেলে কিংবা রাস্তারপাশে ইটবালি নামালে বিএনপির ওই নেতার ছেলেদের চাঁদা দিতে হয় কিংবা বাড়ি নির্মাণের পুরো কাজ দেয়ার জন্য চাপ/হুমকি দেয়। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের কাজে বাধা দিলে বাধাদানকারীকে আওয়ামী লীগের লোকজন দেখিয়ে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করে। এসব কারণে এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আকরাম হোসেন তাদের এমন আচরণে নিরাপত্তা হীনতায় ভুগছেন। এমতাবস্থায় তার ও পরিবার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

আজাদ, আমেরিকান নাগরিকের ওপর হামলা করার কথা অস্বীকার করেছে। কিন্তু হামলার ঘটনার ভিডিওতে তার ছবি পাওয়া গেছে জানালে কোনো উত্তর দিতে রাজি হয়নি আজাদ।

বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানিয়েছেন, এ ব্যাপারে রোববার ভিকটিম সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নরসিংদীতে ওবায়দুল্লাহর বাড়িতে শোকের মাতম

রাজবাড়িতে আবাদি পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা, দিশাহারা কৃষক

উড়াল সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান

যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকায় নরসিংদীর যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার, গ্রামে চলছে শোক

আমার দেশ সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল, ধামরাইয়ে শোকের ছায়া

নবনির্বাচিত জামায়াত এমপির সঙ্গে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে আলোচিত তরুণী হত্যার ৭ আসামি ৮ দিনের রিমান্ডে

জানাজা শেষে আমার দেশ এমডির মায়ের দাফন সম্পন্ন