হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়ক ঘেঁষে পাথর ভাঙার কারখানা, পরিবেশের ক্ষতি

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা এলাকায় মহাসড়ক ঘেঁষে অনুমোদন ছাড়াই আল-মদিনা ওয়াশ প্ল্যান নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে পাথর ভাঙানোর অভিযোগ উঠেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে প্রতিনিয়ত এসব পাথর ভাঙানোর কারণে মানুষের ঘরবাড়ি, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানসংলগ্ন হওয়ায় শব্দদূষণের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে চলছে বিভিন্ন ধরনের পাথর ভাঙানোর কাজ। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তারা এ ব্যবসা করছে। পাথর ভাঙানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রও নেই তাদের কাছে।

তবু দিনে-রাতে চলছে পাথর ভাঙানোর কাজ। এতে করে একদিকে যেমন শব্দদূষণ হচ্ছে, অপরদিকে ধুলাবালুতে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। শ্রমিকদেরও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়।

ওই এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘মেশিনের শব্দ আর ধুলাবালুতে আমাদের খুব কষ্ট হয়। দোকানগুলোতে ধুলাবালু এসে ভরে যায়। সড়ক দিয়ে যেতেও ধুলাবালুর কারণে অসুবিধা হয়। আমরা চাই এটি কোনো উন্মুক্ত স্থানে নেওয়া হোক।’

আল মদিনা ওয়াশ প্ল্যান নামক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে পাথর ভাঙার কাজ করছি। এগুলো ভাঙার জন্য ট্রেড লাইসেন্স করা আছে। তবে অন্যান্য কাগজপত্রের প্রয়োজন আছে কি না, তা তিনি জানেন না।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাদের লোক পাঠিয়ে খোঁজ নিয়ে অসংগতি পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, তিনি এই কর্মকাণ্ডের ব্যাপারে অবগত নন। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, আটক ৪

অনলাইনে প্রেম, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে

আড়াইহাজারে নসিমন-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

নরসিংদীর শিবপুরে শিক্ষককের ওপর হামলা, আটক ২

বিরল দৃষ্টান্ত: পাখির প্রাণ বাঁচাতে...

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

টঙ্গীতে আধিপত্যের জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ

নিজের সন্তানকে ডোবায় ফেলে হত্যা করলো মাদকাসক্ত বাবা

কালিহাতীতে কী ‘মধু’ বদলির আদেশ মানছে না প্রকৌশলী

নাবিক নয়, বাংলাদেশের পতাকাবাহী একজন এম্বাসেডর : নৌ প্রতিমন্ত্রী