হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র কিরণের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

আসাদুর রহমান কিরণ। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে থাকা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব হিসাবে বিপুল অঙ্কের অর্থ থাকা অস্বাভাবিক ও সন্দেহজনক।

অনুসন্ধানে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব হিসাবে জমা রেখেছেন। যেকোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। পরে শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।

আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জে আনন্দ মিছিল

হোসেনপুরে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

লাখো মুসল্লির আমিন ধ্বনিতে শেষ হলো তালিমী জলছা

মানিকগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

শিবচরে ৭ লাখ টাকার ভেজাল মাল উদ্ধার

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী