হোম > সারা দেশ > ঢাকা

প্রার্থিতা হারিয়ে বিএনপিকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা হারিয়ে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়েছেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের ধানের শীষের পক্ষে পুনঃসমর্থন ব্যক্ত করেছেন কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক স্ততন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

তিনি বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তাকে সমর্থন জানিয়ে তার সঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করার সিদ্ধান্ত জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরিফুর রহমান দোলন স্ততন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীকে নির্বাচনে অংশ নেন। জোনায়েদ আহমেদ নামের এক জুলাইযোদ্ধা দোলোনের প্রার্থিতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করলে গত ১ ফেব্রুয়ারি আদালত তার প্রার্থিতা স্থগিত করে।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু