হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজির সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন কুলিয়ারচর উপজলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মধু মিয়ার ছেলে আবু তাহের (৬৫) ও তার ভাই আবুল কাসেম (৭১) এবং একই ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০)।

শনিবার ১০ মে সকাল ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তারা তিনজন মামলা সংক্রান্ত কাজে কুলিয়ারচর থেকে সিএনজিযোগে কিশোরগঞ্জ শহরে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত এলাকায় পিছন থেকে একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দিলে তারা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আবু তাহের মারা যান। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে এবং ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে নুর ইসলাম মারা যান।

এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার কোনো তথ্য তাদের জানা নেই।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল