হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে হত্যা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত ছিনতাইকারী ও ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় লিটন নামে তার আরেক সহযোগীকে আহত করা হয়। বৃহস্পতিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। তবে কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, এক নারীকে হত্যার করার পর রিয়াজ উদ্দিন বাবু কিলার বাবু নামে পরিচিতি পায়। সে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিল বিশাল এক বাহিনী। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ছিনতাইয়ের মামলা ছিল। কিছুদিন আগেও পুলিশ কিলার বাবুর পঞ্চবটি নতুন সড়কের আস্তানায় অভিযান চালিয়েছিল। তবে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, কিলার বাবুর নামে পাঁচটি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোররাত ৪টার সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়ের কাছে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। কিলার বাবুর লাশ বর্তমানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। আহত লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা রয়েছে। কারা তাদের কুপিয়েছে, এ বিষয়ে জানার চেষ্টা চলছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর