হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হলে তার বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষ রিমান্ড নামঞ্জুর পূর্বক জামিনের আবেদন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

উল্লেখ্য, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ নির্বাচনি আসন গঠিত। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকার টিকিটে এমপি হন দুর্জয়।

৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করে।

এ ছাড়াও দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি হবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল