হোম > সারা দেশ > ঢাকা

বন্দরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পিতা নিহত

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ছেলেকে বাঁচাতে গিয়ে দুলাল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম কেওডালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম কেওডালা এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

নিহতের ছেলে ওসমান গনি জানান, মঙ্গলবার রাত ৯টায় বাড়ির সীমানা প্রাচীর বেয়ে সাজিত নামের এক কিশোর এসে ওসমান গনির পিঠে থাপ্পর দেয়, পরে সেও দুষ্টমি করে থাপ্পর দিলে সাজিত তার পরিবারকে জানান। এতে সাজিতের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওসমান গনিকে মারধর করেন। এসময় ওসমান গনিকে বাঁচাতে পিতা দুলাল এগিয়ে আসলে সাজিতের পরিবারের লোকজন দুলালকেও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা দুলালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হলে দ্রুত বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারিতে দুলাল মারাত্মক আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের পরে আরোও বিস্তারিত বলা যাবে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক