গাজীপুরের কাপাসিয়ায় এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড (লোটো বাংলাদেশ) বিশাল পরিসরে নতুন অত্যাধুনিক কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মে রোববার সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্ৰামে লোটোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক কারখানায় অত্যাধুনিক মেশিন, নারী ক্ষমতায়ন, পরিবেশ বান্ধব ও সাসটেইনেবল অবকাঠামো এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশসহ প্রশিক্ষণ কেন্দ্র যা দক্ষ জনবল গড়ে তুলবে। নতুন কারখানার মাধ্যমে অত্র এলাকায় সহস্রাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানির পথ সুগম হবে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আধুনিক ডিভেন্টিলেশন হোল সম্বৃদ্ধ ডিজাইনের অত্যাধুনিক এই পণ্য আধুনিক লাইফস্টাইল, পারিবারিক উপলক্ষ্য, ক্যাজুয়াল ওয়্যার, আনন্দঘন পরিবেশ, সামার বিচ এবং আউটিং–এ বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে।
লেদার প্রোডাক্টস লিমিটেড যাত্রা শুরু করে ২০০৭ সালে এবং শুরু থেকেই প্রিমিয়াম মানের পাদুকা পণ্য উৎপাদনে মনোনিবেশ করে। ৩৫ জন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করলেও, ক্রমবর্ধমান মান নিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা নীতির কারণে দ্রুতই দেশীয় বাজারে বিশেষ গ্রহণযোগ্যতা ও বিশ্বাস অর্জন করে। ২০১০ সালের দিকে আন্তর্জাতিক মান অনুসারে উৎপাদন সম্প্রসারণের ফলে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করে যার ফলশ্রুতিতে ২০১১ সালে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড ইতালির নাম্বার ওয়ান স্পোর্টস ব্র্যান্ড লোটোর লাইসেন্সি মর্যাদা পায় এবং লোটো বাংলাদেশের যাত্রা শুরু হয়।