হোম > সারা দেশ > ঢাকা

মায়ের কুলখানির দিনে ছেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের কুলখানি অনুষ্ঠানে ছেলে হাবিবুর রহমান হবি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী বিবিজান (৯৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১০ নভেম্বর তিনি মারা যান। নয় ভাই-বোনের মধ্যে হবি ছিলেন তার মেজো ছেলে।

হবি তার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করে মায়ের কুলখানির আয়োজন করেন রোববার ১৬ নভেম্বর। কিন্তু শনিবার বিকেলে স্ট্রোক করেন হবি। পরে পরিবারের লোকজন তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে হবি মারা যান। এক সপ্তাহের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

রোববার দুপুর ২টার সময় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হবিকে দাফন করা হয়।

পুকুরে পানির নিচে মিললো ডিজেল

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনশনে বসে অবশেষে প্রেমিকাকে ফিরে পেলেন বিশ্বজিৎ

গাজীপুরে বহুতল ভবনে আগুন

পদ্মায় ঢাকার সাংবাদিক নেতাদের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার

পলাশে ডাব পারা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চফলনশীল আউশ ধানের নতুন জাত ‘জিএইউ-৪’ উদ্ভাবন

ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

স্থানীয় এমপির হস্তক্ষেপে ভাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণ করল পুলিশ