হোম > সারা দেশ > ঢাকা

চুরির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক খুন, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম।

গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় তাকওয়া টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মাকসুদুল হাসান জনির (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রাখে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে জনির পিতা শুকুর আলী সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে এবং একজনকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফতুল্লা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় ভুয়া প্রার্থী আটক

৩ ফেব্রুয়ারি কটিয়াদী যাচ্ছেন জামায়াত আমির

অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জামায়াত প্রার্থী ‎

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র ফরিদপুর

ফরিদপুর-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি দখলের অভিযোগ