হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার দুই ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় আকারের ইলিশ নিলামের মাধ্যমে ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকার জেলে কবির হালদারের কারেন্ট জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি সেগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন।

আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। মাছ দুটি মোট ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ছিল।

নিলামের সময় মাছ দুটি দেখতে আড়তে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা ও অন্যান্য মাছ ব্যবসায়ীরা। পদ্মার এই বড় আকৃতির ইলিশ ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

ক্রেতা সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার এই সাইজের ইলিশ অনেক দিন পর এসেছে। মাছ দুটি খুবই তাজা ও বড়, তাই চাহিদা বেশি থাকায় আমি ভালো দাম দিয়েই কিনেছি।

স্থানীয় জেলেদের ভাষ্য, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিললেও তা খুবই কম পরিমাণে ধরা পড়ছে। এ কারণে বাজারে বড় ইলিশের দামও বেড়ে গেছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল