হোম > সারা দেশ > ঢাকা

বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত গরু ব্যবসায়ী

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক গরু ব্যবসায়ী। রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার।

নিহত রফিক ইসলাম (৫০) চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় গরুর কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির ৬ নং ওয়ার্ডের নারী সদস্য।

ইউপি চেয়ারম্যান আহসান শিকদার ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলির শিকার হন। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি। প্রতিবেশীর পূর্বের পারিবারিক কলহের জের রয়েছে। তবে তদন্ত সাপেক্ষে কীভাবে, কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

আমাকে বিজয়ী করুন, সারা জীবন সেবা করে যাব: বিএনপির প্রার্থী

ট্রাক ছেড়ে জাহাজে চড়লেন গণঅধিকারের প্রার্থী

প্রার্থিতা হারিয়ে বিএনপিকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী

বোয়ালমারীতে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার

আমার নেতা-কর্মীদের অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল: বিএনপি নেত্রী হেলেন

নির্বাচন বর্জনের ঘোষণা মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. রফিকুল ইসলামের

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি