হোম > সারা দেশ > ঢাকা

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০ শতাংশ মানুষ হ্যা এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেও এ নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছেন।

শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এনসিপির সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান সেখানে জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না। সুতরাং তারা সংবিধান কেউ মানছেন কেউ মানছেন না।

তিনি বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখানে সংবিধানের দোহাই দিলে আস্থার সংকট হবে। তখন এগুলো রাজপথে গড়াবে।

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা গ্রহণ, দুই শিক্ষক প্রত্যাহার

দুই মাস পর কবর থেকে তোলা হলো কৃষকদল নেতার লাশ

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ভাঙ্গায় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ