গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কৃষকের চিরচেনা বাহন মহিষ আর গরুর গাড়ি চড়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার সকালে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা প্রশাসনের পৃথক পৃথক উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা হাওরের পথঘাটকে রাঙিয়ে তোলেছে।
সকাল ৯টায় তিন উপজেলার প্রধান প্রধান সড়কে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। এতে বৈশাখী সাজে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল বিলুপ্তপ্রায় মহিষের গাড়ি, লাঠি খেলা । শিশুদের হাতে গ্রামীণ ঐতিহ্যের কুলা হাতে আবহমান বাংলার চিরায়ত রূপকে ফুটিয়ে তোলেন।
শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আব্দুল্লাহ বিন-শফিক, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।
বক্তারা বলেন, "হাওরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। যান্ত্রিক যুগে গরুর গাড়ি বা মহিষের গাড়ির মতো অনুষঙ্গগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করা জরুরি।