হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত পিকআপে আগুন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বুধবার বিকেলে একটি চলন্ত পিকআপে আগুন লাগায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার সন্ধ্যায় এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় যানচলাচল বন্ধ থাকায় মহাসড়কের চন্দ্রা এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার জানান, পিকআপটির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না; তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আগুন লাগার পরপরই যান চলাচল স্বাভাবিক করতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাত হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

এমএস

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন