হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে।

এ সময় গোপালদী, রামচন্দ্রদি, বিশনন্দিসহ বিভিন্ন সড়কে যাত্রীবাহী যানবাহনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেন অভিযান পরিচালনাকারীর। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল অন্য একটি অভিযান পরিচালনা করেন। এর আগে উপজেলার বিভিন্ন রোডে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এই অভিযানে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করার দায়ে সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন রামচন্দ্রদিতে ঢাকা কাবাব রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নঈম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’